চট্টগ্রাম অফিস: বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে।
সোমবার দিনব্যাপী সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়, দক্ষিন সন্দ্বীপের শিবেরহাট, ধোপার হাট এবং উত্তর সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় তেনজিং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরেন।
আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নিরাপদ থাকবে, জানমালের নিরাপত্তা থাকে। আর কোনো ফ্যাসিস্ট যাতে রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আজমত আলী বাহাদুর, গাজী হানিফ, কাজী এমদাদুর রহমান আলমগীর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বাশার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, বিএনপি নেতা আবুল বাশার খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments