পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: সশস্ত্র বাহিনী দিবসে ১১ পদাতিক ডিভিশন জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল মামুন,পিবিজিএম,এনডিসি,পিএসসি কে শুভেচ্ছা জানিয়েছেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি,ভাষা সৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
বৃহস্পতিবার বিকেল ৩.২০ ঘটিকায় বগুড়া সেনানিবাস্থ হেলিপ্যাড গ্রাউন্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সকল সদস্যের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় সাইদুর রহমান বলেন,মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন,বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করছেন। এজন্য সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন,দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে জনগণের প্রত্যাশা অনেক। আশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে মেজর জেনারেল খালেদ-আল মামুন বলেন,মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছে এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বীর মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার জন্য তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সংবর্ধনা অনুষ্ঠানে ৭ নং সেক্টরের অধীনে অংশ নেওয়া ৪০ জন মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং উপহার সামগ্রী দেওয়া হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি,রাজশাহী বিভাগীয় কমিশনার,রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, চেম্বার অব কমার্সের সভাপতিসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments