স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি হতে হবে।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছে, সেই ম্যান্ডেট অনুযায়ী সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে। কেউ যদি ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, জনগণই তার জবাব দেবে।” তিনি নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান।
সমাবেশে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য কৃষি, সেচ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবারগুলোকে ধাপে ধাপে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি জানান, পরিবারের মায়েদের আর্থিকভাবে সক্ষম করতে কার্ডের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা যায়।
তিনি আরও বলেন, “আজ থেকে আমাদের লক্ষ্য হবে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। বাংলাদেশের কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।”
এর আগে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং সদর উপজেলার পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। সফরকালে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও অংশ নেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments