ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজীকে সাধারণ সম্পাদক করে আমরা একাত্তরের ৬৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি পরিষদ গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রতিষ্ঠিত এ সংগঠনটি রোববার (০৯ জুন ২০২৪) প্রথম জাতীয় সম্মেলনে এ পরিষদ গঠন করে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাহবুব জামান বলেন, অনেক অনেক দিন পরে হলেও ইতিহাসের একটা দায় রক্ষার কাজ শুরু করলাম। যদি আমরা দুই তিন বছর ধরে কাজ করছি। কিন্তু গতকাল আমরা একাত্তরের যে সম্মেলনটা হলো এটা কেবলমাত্র শুরু। স^াধীনতার ৫৩ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে কয়েকটা প্রজন্ম অতিক্রম করেছে। কাজেই মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হলে সব প্রজন্মকেই যুক্ত করতে হবে। এজন্যেই এই কমিটিতে মুক্তিযোদ্ধারা যেমন আছেন,শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযোদ্ধার সন্তান যেমন আছে। তেমনি তরুণ প্রজন্মও আছে।
তিনি বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসটা এখন যারা শুনছে, গত কয়েকবছর ধরে শুনেছে, ভয়বহতা, বিশালতা, ব্যাপকতা, বর্বরতা, হত্যাকান্ড, ধর্ষণ, নৈরাজ্যসহ এক আতংকিত জীবন। তারপর আবার সাহস বীরত্ব। বিজয়। তখন তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। কাজেই কার্য নির্বাহী পরিষদে যদি শুধু আমরা থাকি তাহলে নতুন প্রজন্মকে আমরা হারাবো। আবার এখন একেবারেই তরুণ যারা, যাদের আমরা গতকাল সম্মেলনে দায়িত্ব তুলে দিলাম তাদেরও এই কমিটিতে সম্পৃক্ত করতে চাই। তাদের অনেকেই এই কমিটিতে যুক্ত হয়েছে। আমরা আশাবাদি যে, আরো অনেককেই আমরা আমাদের সাথে পাবো।
আমরা একাত্তরের এই বৃহৎ কার্যনির্বাহি পরিষদের বিশেষত্ব হলো এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা যেমন আছেন, আছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তান। আবার আছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানও।
১১ জন সহ-সভাপতির মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল হক মণি, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘরের পরিচালক আব্রাহাম লিংকন, শরীফুল ইসলাম জুয়েল, নিয়ামত আলী খোকন, এনামুল আজিজ রুমি, অধ্যাপক নাজিয়া চৌধুরী, সাংবাদিক কলিম সারোয়ার, আমজাদ হোসেন সরকার ও রুবেল খান।
অন্যদিকে সম্পাদকমন্ডলীতে রয়েছেন শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ প্রগতিশীল তরুণ। তারা হলেন সমীরণ সরকার, আবদুর রশীদ, মাহফুজা জেসমিন, উত্তম কুমার দাশ, তামজিদ সিদ্দিক স্পন্দন, রকিব রুশো, ইদ্রিস আলী, জাহানুল হক বাবুল, কাজী বর্ণ উত্তম, কানিজ কোরায়শি কান্তি, সুশোভন অর্ক ও সমাপিকা হালদার। কার্যনির্বাহী পরিষদের বাকী ৩৮ জন কেন্দ্রিয় কার্যনির্বাহি পরিষদের সদস্য হিসেবে মনোনিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
সব মন্তব্য
No Comments