রাজশাহী অফিস: মাঠ পর্যায়ে খামারিদের সচেতনতা বৃদ্ধি ও উত্তম ব্যবস্থাপনা চর্চা নিশ্চিতকরণে গাভী পালন প্রদর্শনী বিষয়ক খামার দিবস পালিত হয়েছে। সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাতের) আওতায়- পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও মানব মুক্তি সংস্থার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার স্থানীয় খামারিদের নিয়ে ওই খামার দিবস পালিত হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর, ২০২৪) সাবিনা খাতুনের বাড়ির উঠানে খামার দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মারুফ হাসান, সহ: প্রাণিসম্পদ কর্মকর্তা দীপু সরকার, শাখা ব্যবস্থাপক, ফিল্ড অফিসার, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ১০০ জন খামারি।
অনুষ্ঠানে খামার দিবসের গুরুত্ব, খামার ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি সম্পর্কে আলোকপাত, খামার ভিজিট ও র্যালির আয়োজন করে পুরো গ্রামে সচেতনতা সৃষ্টি করা হয়। সর্বশেষ মাংস খিচুড়ি রান্না করে অতিথি ও সদস্যবৃন্দকে আপ্যায়ন করা হয়।
খামার দিবস পালনের বিষয়ে জানতে চাইলে মানব মুক্তি সংস্থার প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ হাসান জানান, ‘খামার দিবস পালনের মাধ্যমে প্রান্তিক খামারীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও নতুন প্রযুক্তির সফল সম্প্রসারণ সম্ভব হচ্ছে।খামারীদের মাঝে নিউ টেকনোলজি বেইজড খামার গড়ার প্রবণতা বাড়ছে।এমন অসাধারণ উদ্যোগ নেয়ার জন্য পিকেএসএফ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।'
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর র ...
সব মন্তব্য
No Comments