স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, ব্যবসায়ী নয়, ঋনখেলাপী এবং হত্যাকারীরাই এ সরকারকে আবার ক্ষমতায় বসাতে চায়। তিনি বলেন, যারা অবাধ লুট করেছেন তারা তাদের সেই অর্থ রক্ষার্থে এ অবৈধ সরকারকে সমর্থন দিচ্ছেন।
রবিবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন মার্কেট এবং রাস্তায় চলাচল কারি যানবাহনের যাত্রীদের নিকট লিফলেট বিতরন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিতব্য পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য এ লিফলেট বিতরণ করা হয়।
সালাম বলেন, কারসাজী করে দ্রব্য মূল্য বাড়িয়ে জনগণের পকেট লূন্ঠনের অপকর্মের সাথে জড়িতরাই ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। যারা এ অবৈধ সরকারকে সমর্থন দিবে তা জাতির শত্রু। কোনো দেশপ্রেমিক ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারীদের সমর্থন করতে পারে না।
তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, তা পাগলও বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসতে পারেনি। এরা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে অবাধ লুটপাটে মেতে ওঠে। এ সরকার যতদ্রুত বিদায় নিবে দেশ ও জাতির ততই মঙ্গল।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, সদস্য এম এ হান্নান, আরিফুর রহমান নাদিমসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। সরকারি দলের সদস্যরা বাজেটকে গণমুখী ও ‘ইতিহ ...
সব মন্তব্য
No Comments