ডেস্ক রিপোর্ট: তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আজ মিরপুর, টঙ্গী ও আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
মেঢাবিবি-৪ তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি এর আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ডেনিমিক্স ওয়াশিং, কালশি, সেকশন-১২; আলহামদুলিল্লাহ ওয়াশিং, ব্লক-কে, রোড-এন/২, ইর্স্টার্ন হাউজিং এবং নাম বিহীন ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ২০৮ ফুট জি আই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, ১টি রেগুলেটর ও ১টি ভালব্ জব্দ করা হয়।
এছাড়া ডেনিমিক্স ওয়াশিং এর ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অপর এক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে ১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিলিং করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানের অংশ হিসেবে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪টি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এসময় আরো ৫শ’টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৪শ’ মিটার পাইপ অপসারণ করা হয়।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
সব মন্তব্য
No Comments