নজরুল ইসলাম, তালা,(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
ঈদুল আযহা উপলক্ষে এসএসসি '৮৯ ফাউণ্ডেশন, তালা, সাতক্ষীরার মিলনমেলা (২০২৩)আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
মিলনমেলায় উপস্থিত ছিলেন প্রফেসর কামরুল ইসলাম, প্রফেসর গোলাম মোস্তফা, প্রফেসর আবুল কাশেম, প্রফেসর সৃজনলাল দত্ত, তালা সরকারি বিদে স্কুলের সাবেক শিক্ষক গোবিন্দ ঘোষ ও জিন্নাতুল্লাহ্ মোড়ল, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ।
মিলনমেলায় সভাপতিত্ব করেন এসএসসি'৮৯ ফাউন্ডেশনের সভাপতি গৌতম ঘোষ। সঞ্চালনা করেন রিয়াজুল ইসলাম ও আকবর হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রফিকুল ইসলাম অভিব্যক্তি প্রকাশ করে বলেন
এমন চমৎকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments