উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ০৯টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য দের নিয়ে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উপজেলার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মেম্বার এসোসিয়েশনের আহব্বায়ক আশরাফ রাঢ়ীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস, এম জামাল হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মামুনুর রশিদ মুন্না, সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান মজনু, মো: আব্দুল্লাহ আল মামুন মল্লিক, মো: আব্দুল মান্নান হাওলাদার, খুলনা জেলার সভাপতি মো: এস এম ফরিদ রানা প্রমুখ। প্রতিনিধি সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে শিকারপুর ইউনিয়ন পরিষদের ০৮নং ওয়ার্ডের সদস্য আশরাফ রাঢ়ীকে সভাপতি ও বামরাইল ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য উপজেলা ছাত্রলীগের য্গ্মু-সম্পাদক মাইনুল ইসলাম তালুকদারকে সাধারন সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইউপি সদস্য আবুল কালাম মোল্লা, মো: আরিফুল আল-আমিন, যুগ্ম-সম্পাদক হরনাথ চৌধুরি, সাংগঠনিক সম্পাদক মো: শহীদুল ইসলাম প্রমুখ। নবনির্বাচিত কমিটির সভাপতি-সম্পাদককে আগামী সাতদিনের ভিতর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments