ডেস্ক রিপোর্ট: শহীদ বুদ্ধিজীবী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের৫৩তম অন্তর্ধান দিবসে আলোচনা ও স্মরণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে। আয়োজনে শহিদ বুদ্ধিজীবী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের জীবন ও কর্ম আলোচনা করেন সমাজকর্মী মনিরুজ্জামান মুকুল এবং সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন জহির রায়হান ফিল্ম ইনস্টিটিটিউটের পরিচালক (একাডেমিক) শারমিনা চৌধুরী । চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক প্রদীপ ঘোষ বলেন, মহান গল্পকার ও উপন্যাসিক, নির্মাতার কাছ থেকে জীবন থেকে নেয়ার মত অসাধারণ চলচ্চিত্র পেয়েছি । সেই সময়টিতে এ চলচ্চিত্রটি নিষিদ্ধ করেছিলো পাকিস্তান সরকার। প্রতীকী ভাবে তিনি পাকিস্তান রাস্ট্রব্যবস্থার স্বৈরশাসনের বিরুদ্ধে বাঙ্গালির মনোজগতে নাড়া দিয়েছিলেন। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিটিউটের উদ্যোগে প্রতিবছর আমরা মাতৃভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকি। কারণ শহিদ জহির রায়হান ভাষা আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং ১৪৪ ধারা ভঙ্গ করে প্রথম যে দশজনের দল রাস্তায় নেমে এসেছিলো তাদের একজন। এ সময় তিনি গ্রেফতার হয়েছিলেন। বক্তারা বলেন, জহির রায়হান আমাদের কাছে একটি চেতনার নাম। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিটিউট সেই চেতনাকে অগ্রসর করার কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করি স্বল্পমেয়াদী কোর্স সমূহে জহির রায়হানের রাজনৈতিক ভাবনার প্রতিফলন, সাহিত্য ও চলচ্চিত্রকে অনুধাবন করার কাজটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments