বিশেষ প্রতিনিধি: জাতীয় শহীদ সেনা দিবস ২০২৫ উপলক্ষ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের জাতীয়তাবাদী ছাত্র-ছাত্রী- চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, "বিচারহীনতার এক বিরল নজির স্থাপন করেছিলেন স্বৈরাচার হাসিনা। এমনকি এই মেডিকেল কলেজের নামও দখল করেছিলেন। আজকের এই মানববন্ধন থেকে খুনি হাসিনা-সহ সকলের বিচার ও মেডিকেল কলেজকে পূর্বের নামে ফেরত দেয়ার আহ্বান জানাচ্ছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ড্যাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক, এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা:রেহান উদ্দীন খান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা:তৌহিদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা: মো: ইমরান হোসেন,ছাত্রনেতা ইফতেখার আহমেদ সিহাব, খন্দকার সিফাত উল হক সহ ড্যাব, ছাত্রদল, ন্যাব, এমট্যাব ও কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনা হত্যাকান্ডের খুনিদের বিচার নিশ্চিতের দাবী জানান, সেই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments