বশেমুরবিপ্রবি প্রতিনিধি: করোনা প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও জরুরি ভিত্তিতে হওয়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বলে জানা গেছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান পরীক্ষা সশরীরে নেওয়া, অন্যান্য বর্ষের চলমান ২/১ টি কোর্সের পরীক্ষা বাকী থাকলে পরীক্ষা সশরীরে নেওয়া, চলমান ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের ক্লাশ, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়ার বিষয়ে অনুমতি প্রদান, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চালু থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
এদিকে, পরিসেবাসমূহ তথা নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, চলমান অবকাঠামো উন্নয়ন কাজ, পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিবহন দপ্তর, ইন্টারনেট, টেলিফোন এই আওতা বহির্ভূত থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সকল প্রকারের জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একইসাথে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রদানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে স্ব-স্ব অবস্থানে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments