স্টাফ রিপোর্টার: দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৩০মিনিটে তাকে বহনকারি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
শেরিং তোবগের ঢাকা সফরে দুই দেশ দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। একটি স্বাস্থ্যসেবা এবং অন্যটি ইন্টারনেট সংযোগ সংক্রান্ত।
ভুটানের প্রধানমন্ত্রী এই সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments