নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ অক্টোবর ২০২৪ বিকাল ৪ টায় বাংলাদেশ জাসদ পঞ্চগড় সদর উপজেলা আয়োজনে আলোচনা সভা পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাসদ পঞ্চগড় সদর উপজেলা শাখার সভাপতি সামস কিবরিয়া প্রধান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশ জাসদ পঞ্চগড় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েলএর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ-সভাপতি নাজিমউদ্দীন, সহসভাপতি মকলেছুর রহমান, দপ্তর সম্পাদক মফিদার রহমান মন্জু, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, গণযোগাযোগ সম্পাদক হায়দার আলীসহ বাংলাদেশ জাসদের জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগষ্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্র-জনতার সরকারের প্রতি অকুন্ঠ সমর্থন জানান এবং বাংলাদেশ জাসদের নীতি আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সঠিক প্রগতিশীল ধারার রাজনৈতিক দল বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধানের নেতৃত্বে বাংলাদেশ জাসদএর পতাকাতলে সমবেত হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান। অনুষ্ঠান শুরু হওয়ার আগে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের মাঝে বাংলাদেশ জাসদ এর লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments