স্টাফ রিপোটার: বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমেরিকায় ২০ থেকে ৫০ জন পুলিশ টাকা পাচার করেছে। তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মানসম্মান রক্ষা করবেন। চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন সিদ্ধান্ত আপনাদের।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষ কষ্ট করবে, আর লুটপাট করে খাবে কয়জন (যার সংখ্যা দুই থেকে তিন শতাংশ) বাকি ৯৮ শতাংশ কষ্ট করবে। আর আমরা বসে বসে এখানে আঙুল চুষবো এটা হবে না।
বাংলাদেশে কোন জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন। এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের ওপর কৈফিয়ত চাই। প্রকৃত ধর্ম ও ধর্মীয় ব্যক্তিরা কখনো মৌলবাদ ও জঙ্গিবাদ হতে পারে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর রায় বলেন, আপনার বয়স হচ্ছে। এখন আপনি ২২-২৩ ঘণ্টা জার্নি করে যাইতে পারবেন না। কিন্তু আপনার আইসিটি উপদেষ্টা রয়েছে, লোকে বলে আমেরিকায় অনেকগুলো বাড়ি রয়েছে। ঘটনা যদি সত্যি হয় তাহলে এই বাড়িগুলো কাকে দেবেন।
সালাম বলেন, নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার। অনেক অত্যাচার করেছেন। আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনগণ সকল অবিচারের বিরুদ্ধে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, এই সরকার সারাবিশ্বের কাছে গণধিকৃত সরকার হিসেবে পরিচিত। এরা দেশে বাকশাল কায়েম করেছে। এ থেকে জাতিকে মুক্তি করলে হলে প্রয়োজন একদফার আন্দোলন, সরকার পতনের আন্দোলন। আর তা শ্রীঘ্রই বাস্তবে রূপ নিবে।
মহানগর বিএনপি নেতা মজিবর রহমান মজুর সভাপতিত্বে আবুল খায়ের লিটনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মহানগর নেতা খালিদ হাসান জ্যাকি, আওয়াল আকন, কাবিরুল ইসলাম কাবিল, শফিক আহমেদ ভূঁইয়া, আনাস হাওলাদার প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পরস্পরের কঠোর সমালোচনা করেছেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিগত স্বা ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ২৫ জুন চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ে ...
সব মন্তব্য
No Comments