বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সাতানীপাড়া দিগলকোনা এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন সাতানীপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এতে অংশ নেয়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামের একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী উদ্ধার করা হয়।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান- সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
উদ্ধার হওয়া এসব কসমেটিকসের বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের উজিরপুরে চুরির অপবাদে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে খুঁটির সাথে বেধে রাখেন স্থানীয়রা। খাবার না দিয়ে রাতভর আটকে রাখায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। ব ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে তিন অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই আরিফুর রহমার,এসআই সাদেকুল,এসআই নাহিদ হ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুত ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই উপসর্গ নিয়ে রোগীরা দৌলত ...
সব মন্তব্য
No Comments