ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ ২০২২ সংশোধন এর নীতিগত সিদ্ধান্ত মন্ত্রী পরিষদ বিভাগে অনুমোদিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা বলেন, দেখা গেছে সব সময় সরকারগুলো জনস্বার্থ বিরোধী যতো সিদ্ধান্ত নেয় তার বড় অংশ ঘটে থাকে জ্বালানি সংক্রান্ত। জ্বালানি খাতে সরকারের গনবিরোধী কার্যকলাপ কিছুটা হলেও লাগাম টেনে ধরতে এনার্জি রেগুলেটরি কমিশন ভূমিকা রাখতো। দাম বাড়ানোর আগে গণশুনানির আয়োজনে ভোক্তারা তাদের মতামত জানাতে পারতো। এটা রহিত করার মাধ্যমে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র ক্ষমতা সরকারকে স্বেচ্ছাচারী করে তুলবে।
এতদিন গণশুনানির কারণে সরকার তড়িঘড়ি করে জ্বালানির দাম বৃদ্ধি করতে পারতো না- কিছু পদ্ধতি অবলম্বন করে দাম বাড়াতে হতো। কিন্তু এই সংশোধনী সেই ধীরগতির বাধা অপসারন করে দিল।
সরকার এতে আরো বেপরোয়া হয়ে উঠবে। সরকার এর আগে জ্বালানি দানবদের ইনডেমনিটি দেয়ার পর আবার নতুন করে নেয়া সিদ্ধান্ত খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আইনটি সংশোধন এর চেষ্টা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ক ...
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
সব মন্তব্য
No Comments