মোঃ মাসুদ রানা,ঝিনাইদহঃ আমরা ভোটার বিহীন সরকার আর দেখতে চাই না। দেশবাসী দীর্ঘ ১৭টি বছর একটি ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -৪ ( কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
বুধবার বিকেল ৩ টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে ফ্যাসিষ্ট গনহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আপনারা দেখেছেন ২০০৮ সালে বিএনপিকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। ২০১৪ সালের ভোটার বিহীন নির্বাচন। যে নির্বাচনে ভোট কেন্দ্রে কোন ভোটার ছিল না, ছিল কিছু কুকুর আর বিড়াল। ২০১৮ সালে শেখ হাসিনা দেশবাসীর কাছে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে ওয়াদা বদ্ধ হয়েছিলেন। তাই বিএনপি নির্বাচনে গিয়েছিল। আপনারা শেখ হাসিনার আরেকটি নির্বাচনী প্রহসন দেখেছেন। যে নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। আর ২০২৪ সালে আমি তুমির আরেকটি ডামি নির্বাচন দেখেছেন।এখন দেশের মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের সরকার নির্বাচন করতে চায়।
তিনি আরো বলেন, যে ভোটের অধিকারের জন্য আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীদের জেল-জুলুম হামলা-মামলার শিকার হতে হয়েছে। আমরা সেই ভোটের অধিকার ফিরে পেতে চাই।
তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নিয়ামতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ইলিয়াচ রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলী, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দীন পিয়াল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, উপজেলা কৃষক দলের আহবায়ক মাকছুদুল মমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, শ্রমিক নেতা আব্বাস উদ্দিনসহ অন্যান্যরা।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments