কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৬৫৫ পিচ ইয়াবা সহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২)। বৃহস্পতিবার রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে মৎস্য বন্দর আলীপুরের একটি ভাড়া বাসা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করে। তারা দুই আপন বোন কক্সবাজারের উত্তর নুনিয়াছড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments