ভাষা আন্দোলনের ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদের মর্যাদা সমুন্নত রাখতে হবে
স্টাফ রিপোর্টার: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদেরকে শক্তি যুগিয়েছে ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিপ্লব সংগঠন করার।
আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক আঃ ছালাম খান পবিত্র কোরআনের সুরা আর-রহমানের উদ্ধৃতি দেন। তিনি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। এর জন্য ভাষার গুরুত্ব অপরিসীম। মহাপরিচালক বলেন, মাতৃভাষা একটি জাতির গোষ্ঠীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন এর সভাপত্বে অনুষ্ঠানে আলোচনা করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক এস এম শফিউল আলম তালুকদার, দারল আরকাম ইবাদতেদায়ি মাদ্রাসা প্রকল্পের পরিচালক আব্দুস সবুর, ইসলামিক ফাউন্ডেশন এর পরচালক তৌহিদুল আনোয়ার, রেজ্জাকুল হায়দার প্রমুখ।
বক্তারা বলেন, রক্তের মাধ্যমে আমদের সব অর্জন করতে হয়েছে। তবে আমরা সফলতা ধরে রাখতে পারি না। ২০২৪ সালে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ধরে রাখতে সব কিছু করতে হবে। এই অর্জন করতে আমাদের যে রক্ত ও ত্যাগ করতে হয়েছে তা আমাদের স্মরনে রাখতে হবে। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য রক্ত ও জীবন দিয়েছেন তাদের তালিকা করতে হবে।
মাতৃভাষা আল্লাহর সব চেয়ে বড় নেয়ামত। মাতৃভাষা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষাকে বিশ্বের দরবারে সু-উচ্চ স্থানে রাখতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে তাহলেই ৫২ ভাষার আন্দোলনের শহীদের আত্মার শান্তি পাবে।
অনুষ্ঠান শেষে ভাষা আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় দেশের শান্তি, কল্যাণ ও অগ্রগতির জন্য মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments