স্টাফ রিপোর্টার: ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
তিনি বলেন, গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে, যখন দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দিবেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন,ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে।
আমিনুল হক বলেন,গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম করে হত্যা করেছে ,গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করা হয়েছে।
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, যার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে,এতো রক্ত ঝরেছে। সেই কাঙ্খিত গণতন্ত্র,ভোটের অধিকার, মানুষের বাকস্বাধীনতা,সমাজিক অধিকার,দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আ ...
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র কর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। নির্বাচনী হলফন ...
সব মন্তব্য
No Comments