পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রেজাউল করিম রেজা পঞ্চগড় পৌরসভার রাজনগর এলাকার বাসিন্দা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকার মোস্তফা কামালের ছেলে। পঞ্চগড় সদর থানার সামনে কম্পিউটার কম্পোজের ব্যবসা করতেন তিনি। স্ত্রী ও তিন সন্তান নিয়ে রাজনগরের বাড়িতে থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রেজাউল করিম রেজা রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
পুলিশ জানায়, আজ সকাল আনুমানিক সাতটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ঘটনাস্থলটি ঘিরে রাখে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, আজ সকাল আনুমানিক সাতটার দিকে ৯৯৯-এ কল আসে, তুলারডাঙ্গায় রাস্তার পাশে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। খবর পাওয়ামাত্র আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ক্রাইম সিন সিকিউর করা হয়। পরে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে তারা এসে আলামত সংগ্রহ করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, সম্ভাব্য সব বিষয় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করি, আমরা সত্য উদঘাটন করতে পারব।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর রাজা বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর সলিল সমাধি হয়েছে।বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : স্কুলের এক ছাত্রকে মারধরের পর কানধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল সাড়ে দশটার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্তকে আট ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিভাজ মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ন ...
সব মন্তব্য
No Comments