স্টাফ রিপোটার: প্রথম ধাপে দেশের ১৪০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। তবে ২২ উপজেলায় ইভিএমে ভোট হবে।
জানাগেছে, প্রথম ধাপে ১৪০ উপজেলায় ১ হাজার ৭০৫ জন প্রার্থী কোন দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচম কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলছেন, এই নির্বাচনে আমরা মন্ত্রী -এমপিদের প্রভাব নিবৃত্ত করতে পেরেছি। কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য সর্ব্বোচ্চ নজরদারি থাকবে।
চট্টগ্রাম অফিস: সব ধোঁয়াশা কাটিয়ে অবশেষে বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। এমভি বার আউলিয়া নামের জাহাজ সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ ...
স্টাফ রিপোর্টার: হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দ ...
স্টাফ রিপোর্টার: তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে এবং আগামী জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা বর্ধিত হারে বেতন পাবেন। নিম্নতম মজুরি বোর্ডের প্রথম ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
সব মন্তব্য
No Comments