ডেস্ক রিপোর্ট: রাজধানীতে বসবাসরত বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠিত কটিয়াদি যুব সমিতির ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মার্চ) বিকালে তোপখানাস্থ ক্যাফে বৈশাখী রেস্তোরায় কটিয়াদি যুব সমিতির ঢাকা ইফতার ও দ্বিবার্ষিক কাউন্সিল -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ অতিদ্রুত কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে প্রতি বছর সবাইকে নিয়ে একটি পিকনিক এবং দুই থেকে তিনটি সময়োপযোগী অনুষ্ঠানের মাধ্যমে ইফতার পাটির মতো মিলনমেলার আয়োজন করতে হবে। তাহলে একে অপরের সঙ্গে আরও সম্পর্ক তৈরি হবে এবং সংগঠনের পরিচিতি বাড়বে।
সংগঠনের সভাপতি ফজলুল করীম ওয়াসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আশিফুল ইসলাম মুরাদের সঞ্চালনায় উপস্থিত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকা সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামেট প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম,সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল মিয়া,কল্যান সম্পাদক শ্ী কানু দে, এম এইচ রায়হান অভিসহ সংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments