ফরিদপুর অফিস: বিএনপির উদ্দেশ্য পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন,
আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের রায় নিয়ে আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে। যাকেই ইমাম মানেন লাভ হবে না, জনগণ শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। আর রাজপথেই বিএনপির সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উউপ-মন্ত্রী শামীম বলেন, রাজপথ জনগণের সম্পত্তি। সুতরাং রাজপথ দখলের নামে বিএনপি-জামাত যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাস করে, তাহলে জনগণের নিরাপত্তার স্বার্থে জনগণকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।
এনামুল হক শামীম বলেন, ষড়যন্ত্রের রাজনীতি করতে করতে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। দীর্ঘ আন্দোলন, লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ এ অবস্থানে এসেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের কারো কাছে ধরনা দেয়ার প্রয়োজন হয় না। আওয়ামী লীগ জানে, রাজনীতি করতে হলে জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন হয়। বিএনপির প্রতি জনগণের ভালবাসা ও সমর্থন নেই।
উপমন্ত্রী আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাউকে আনা না আনা সরকারের দায়িত্ব না। আইন অনুযায়ী, নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। তবে আমরা প্রত্যাশা করি, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে।
ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপদেষ্টা জোবায়দা হক অজান্তা, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম শান্তু চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী মনির হোসেন, উপ-প্রচার সম্পাদক তাহের জামান, কার্যকারী সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হোসাইন খান, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার প্রমূখ।
এরআগে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জপসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম নুরু বয়াতীর স্ত্রী মরহুমা শাহিদা ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিলে যোগদান করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments