মোঃ মেহেদী হাসান, কাঠালিয়া,(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অবহেলা, অসদাচরণ ও স্কুল ফিডিংয়ের অনিয়মের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর বিদ্যালয়সংলগ্ন প্রধান সড়কে অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দিনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক নাছির উদ্দিন বলেন, "আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। কেউ যদি এসব অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারে, তবে আমি শুধু বিদ্যালয় নয়, এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাব।"
এদিকে, স্থানীয়দের অভিমত এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দু'টি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। মূলত ওই নির্বাচনী কোন্দল ও অভ্যন্তরীণ দলাদলির জের ধরেই সহকারী শিক্ষক নাছির উদ্দিনকে লক্ষ্য করে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করা হচ্ছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments