ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। এটাই ভারতের মনোভাব। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, যা হবে ভবিষ্যৎমুখী।’ তিনি আরও বলেন, ‘আমাদের যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে তার মধ্যেই আমরা বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ চূড়ান্ত হয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ১৩ জুলাই ভারতের কাছে সিয়ামের নাম প্রস্তাব করেছিল। মঙ্গলবার বিকেলে ভারত আনুষ্ঠানিকভাবে অ্যাগ্রিমো বা সম্মতি দিয়েছে, যা ইমেইলে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে।
আসাদ আলম সিয়াম বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি ২০২৫ সালের জুনে এই পদে আসেন এবং ১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তিনি বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন, রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে জয়সোয়াল আরও জানান, সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লি সফর করেছেন এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেছেন। এছাড়া ঢাকায় ভারতের হাইকমিশনার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জয়সোয়াল বলেন, ‘এটাই বর্তমান সম্পর্কের গতিপথ।’
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
সব মন্তব্য
No Comments