উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অত্যাচার, নির্যাতন, বিদেশের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জুয়া ও মাদকাসক্ত ছেলের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলে মিরাজ সিকদার (২৮)কে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ আব্দুর রহিম সিকদার।
আব্দুর রহিম সিকদার উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ২০ সেপ্টেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন।
হলফনামায় আব্দুর রহিম উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় খেলায় জড়িয়ে পড়েছেন। নেশার অর্থ জোগাড় ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পিতার উপর দায় চাপিয়ে দিচ্ছেন।
হলফনামায় আরও বলা হয়, মিরাজের ব্যক্তিগত কর্মকাণ্ড, দেনা-পাওনা ও আর্থিক লেনদেনের কোনো দায়ভার তার পিতা আব্দুর রহিম সিকদার বা তার পরিবার বহন করবে না। অদ্য ২০/০৯/২০২৬ তারিখ হইতে তার পুত্র মিরাজ শিকদারকে তাজ্যপুত্র ঘোষণা করেছেন এবং উক্ত তারিখ হইতে তার স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি এবং তাহার পরিচয় হইতে বঞ্চিত হইবে। ভবিষ্যতে মিরাজের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে। হলফনামা সম্পাদনের সিরিয়াল নাম্বার ৭১০ তারিখ ২১-০৯-২০২৬
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments