বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লি: কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে। এই বৃত্তির জন্য ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এস.এস.সিতে ৪.৮০ এবং এইচ.এস.সিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৮(ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ উপ-রেজিস্ট্রার (শিক্ষা-৫) (কক্ষ নং-২০৮/ক) এর নিকট আগামী ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মাথাপিছু বার্ষিক ৩০০ (তিনশত) মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশী টাকা প্রদান করা হবে। সদাচরণ, পড়াশুনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments