দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

প্রকাশ : 17 Feb 2025
দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে

স্টাফ রিপোর্টার:  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুএক জায়গায় বৃষ্টি/বর্জসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে: বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯০%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ৫৫ মিনিটে। এবং 

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩০ মিনিটে।


সম্পর্কিত খবর

;