বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র উদ্যোগে ‘বাজেট ২০২৩-২৪ : শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক এক আলোচনা সভা আজ ১৫ জুন বৃহস্পতিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী , ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান এম হুমায়ুন কবির বক্তব্য রাখেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট এন্ড পলিসি-এর পরিচালক অধ্যাপক ড. এম. আবু ইউসুফ।
পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান জাতীয় বাজেটে বিদ্যুৎ, অবকাঠামো, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়ার পাশাপাশি শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ দেয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জাতীয় বাজেট তৈরির ক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। দারিদ্র ও বৈষম্য মুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও কর্মসংস্থান একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত উল্লেখ করে বলেন, শিক্ষার গুণগত মান ও প্রায়োগিক ক্ষেত্র বৃদ্ধি করা গেলে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা যাবে এবং নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্য জাতীয় বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করার উপর উপাচার্য গুরুত্বারোপ করেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments