শ্যামল বিশ্বাস আশাশুনি সাতক্ষীরা থেকে: সাতক্ষীরার আশাশুনি সদর উপজেলায় কোদন্ডা কেরানির মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছে এ ঘটনা স্থানীয় মানুষের সহযোগিতায় থানা পুলিশ ঘাতক বাসসহ চালককে গ্রেফতার করেন। হেল্পার পালিয়ে যায় এ ঘটনা খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারের নির্দেশে এসআই মহিতুর রহমান মোহিত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ঘাতক বাসসহ চালককে গ্রেফতার করেন। কিন্তু ততক্ষণে হেলপার পালিয়ে যায় । সাথে সাথে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়লের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে নিহত পিতা পুত্র ও গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসেন। এ ব্যাপারে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাগেছে দুপুর ১২টায় ৫০ মিনিটের দিকে আশাশুনি ঘোলা সড়কে উপজেলা সদরের হাড়িভাঙ্গা কেরানির মোড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে এ বিষয় থানা পুলিশ সূত্রে জানাগেছে আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া তারক কুমার সরকারের পুত্র বাপ্পি কুমার সরকার তার স্ত্রী শ্যামলী সরকার ও পুত্র তূর্য কুমার সরকার কে নিয়ে সাতক্ষীরা হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিল অপারেদিক দিয়ে ছেড়ে আসা যাত্রী বাস কেরানির মোড়ে বাসের ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস মোটরসাইকেল এর উপর উঠে গেলে পিতা বাপ্পি কুমার সরকার ও তার পুত্র তূর্য কুমার সরকার ঘটনাস্থলে নিহত হয় ও তার স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আশাশুনি থানায় ঘাতক বাস ও চালক আটক রয়েছে বলে জানাগেছে।এ অবস্থায় বাস চলাচল বন্ধ রয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments