স্টাফ রিপোটার: নির্বাচন কমিশনের সাথে সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) তে সংশোধনী প্রস্তাব প্রদান করা হয়েছে। আজ বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এ প্রস্তাবনা তুলে ধরা হয়।
প্রস্তাবনা নিন্মরুপ-
১.নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীগণ নির্বাচন
সংক্রান্ত কমিশনের কোন নির্দেশ অমান্য করিলে কমিশন সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব
ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আইন করতে হবে।
২.নির্বাচনী খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লক্ষ টাকা পরিবর্তন করে ৫০ লক্ষ টাকা করতে হবে।
৩.ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ড-এর বিলের জন্য প্রার্থীতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল
আছে তা বাতিল করতে হবে।
৪.সরকারী কর্মচারীগণ অবসরের যাওয়ার পরে সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন,
স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।
জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
সব মন্তব্য
No Comments