অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘন্টায় ৬০৭ জন আটক

প্রকাশ : 11 Feb 2025
অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘন্টায় ৬০৭ জন আটক

অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘন্টায় ৬০৭ জন আটক 

স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সারাদেশে ২৪ ঘন্টায় আরও ৬০৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খনা বাহিনী। এনিয়ে  এখন পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এতথ্য জানিয়েছেন।

জানাগেছে, শনিবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে  ১ হাজার ১৭৫ জনকে আটক করা হয়েছে।


এরআগে, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

সম্পর্কিত খবর

;