বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ঐতিহ্যবাহী হাট খোলা দূর্গা ও কালী মন্দির সংলগ্ন ঐতিহাসিক হরি বাসরের আঙ্গিনায় ৭০ বছর পুরাতন মন্দিরে ২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় পুরুষ ও মহিলা যৌথ শৌচাগার উদ্বোধন করেন রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হরিবাসর কমিটির সভাপতি নারায়ন বসাক, সম্পাদক দানেশ বসাক, দুর্গা ও কালী মন্দির কমিটির সভাপতি সুমন মল্লিক, সম্পাদক সুব্রত কারক, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক মোহাম্মদ বিপ্লব,
আরো উপস্থিত ছিলেন, উদয় শর্মা, কৃষ্ণ মন্ডল, অসীম মন্ডল, ভাস্কর কারক, পরিতোষ কারক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ সহ মন্দির ও হরিবাসর কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।
সকলের সামনে ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজুর রহমান, তিনি বলেন ৭০ বছর পুরনো মন্দিরে শৌচাগার না থাকায় পৌরসভার এডিবি'র বরাদ্দ থেকে এটি করা হল।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments