ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার এক বিবৃতিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবে অপমান করা যাবে না। যদি এদের মধ্যে কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াও সংগত।
কিন্তু ‘মবে’র নামে আইন নিজের হাতে তুলে নেওয়া, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তিযোদ্ধাদের হেনস্ত করা, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির একাংশের বর্তমান কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। এটা দেশের কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। একইসঙ্গে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করার বিরুদ্ধে সচেতন দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বরং কোথাও কোথাও আরও অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments