স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অক্টোবর মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই অক্টোবর মাসজুড়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা হয় এবং এতে সিনিয়র সহকারী সচিব এনামুল হক স্বাক্ষর করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। অর্থাৎ সর্বশেষ নির্ধারিত মূল্যহার বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেও বলবৎ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বাড়ার কারণ দেখিয়ে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়। ওই সময় ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
সরকার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে থাকে। সেপ্টেম্বরে বড় ধরনের মূল্য সমন্বয়ের পর অক্টোবর মাসে দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।
স্টাফ রিপোর্টার: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা ও কাজের অগ্রগতি তুলে ধরেছে অনার বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সক ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই দাম নির্ধারণ করা হয়।বিজ্ঞপ ...
সব মন্তব্য
No Comments