বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য আজ রবিবার থেকে আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী যে সকল আবাসিক শিক্ষার্থী অন্ততঃ করোনার প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা স্বাস্থ্যবিধি ও SOP (Standard Operating Procedure) অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখিয়ে সকাল ৮টা থেকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নিজ নিজ হলে উঠছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং রোকেয়া হল পরিদর্শন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষ র্থীদের সুশৃঙ্খলভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ আবাসিক হলে উঠায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাস্থ্যবিধি ও নীতিমালা মানার ব্যাপারে শিক্ষার্থীরা সবসময় সচেতন। দায়িত্বশীল আচরণের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও হল কর্তৃপক্ষের প্রণীত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য উপাচার্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, অধিকাংশ শিক্ষার্থীই করোনা টিকার আওতায় এসেছে। শতভাগ শিক্ষার্থী আগামী ১৬ অক্টোবরের মধ্যে টিকার আওতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হল পরিদর্শনকালে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষকবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
স্টাফ রিপোর্টার: আগামী ৭ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চ ...
সব মন্তব্য
No Comments