ঈদের ছুটি শুরুর আগের দিন
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, শনিবার অন্যান্য কর্মদিবসের মতোই নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রম চলবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজান ও ঈদের ছুটির কারণে পাঠদানের যে ঘাটতি তৈরি হয়েছিল তা পূরণে আগে থেকেই ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার কথা ছিল।
তবে জটিলতা তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ পরিবেশনের একটি নির্দেশনাকে কেন্দ্র করে। ওই নির্দেশনায় আগামীকাল থেকেই খাবার বিতরণ বন্ধের কথা বলা হয়েছিল, যা পরোক্ষভাবে ওইদিন বিদ্যালয় বন্ধ থাকার ইঙ্গিত দেয়। দুই বিপরীতমুখী নির্দেশনার কারণে শনিবার বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম খায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় মাঠপর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের সঠিক তথ্য দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে, আগামীকাল শনিবার অন্য দিনের মতোই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাক্রমে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও সংস্কৃতি বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। আগামী ২৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি ২৮ জুলাই ২০২৬ তারিখে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই টিএসসি, ভিসি চত্বর ও আশপাশের এলাকায় জড়ো হন হাজারো ফুটব ...
স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা ...
সব মন্তব্য
No Comments