স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা ও তেজগাঁও বিভাগের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ২৫ মে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১০ জন এবং তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে ৩২ জনকে আটক করা হয়।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. সাগর মিয়া ২২, মো. আহাদ ২০, মো. ইকবাল হোসেন ২২, মো. সোলায়মান ২০, শাকিব ২৫, অনিক ১৯, মো. রাসেল ২৮, মো. রেজাউল ২৭, মামুনুর রশিদ ৩৪ ও শামসুজ্জামান ৩১। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
একই দিনে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. শরীফুল ইসলাম ওরফে রনি ৩৮, উম্মে খুলসুম রানী, মো. রাব্বি ২৫, মো. জনি গাজী ২৪, মো. শাকিল ২৩, মো. সাগর, মো. বাদশা মিয়া, মো. জুয়েল, কৃষ্ণচন্দ্র, মো. শাকিল ১০, মো. সজল ভূঞা ২২, মো. এরশাদ হোসেন ২৬, মো. বাপ্পী ২০, মো. আব্দুর রহিম রাজীব ২১, মো. সোহেল মিয়া ১৯, মো. আফছার মোল্লা ২৪, মো. মহসিন ২৫, মনজুর এলাহি সজীব ৪২, মিরাজ হোসেন ২০, মো. রাকিবুল ইসলাম ২৮, মো. রবিন ইসলাম আলিফ ২০, মো. ফাহাদ হোসেন ৩২, মো. জাহাঙ্গীর ২০, মো. মাসুদ খান রনি ৩০, মো. সোহেল ২৬, মো. মিলন ২২, মো. সুমন মিয়া ৪৫, মো. জয়নাল আবেদিন ৪৪, মো. ফজলে রাব্বী ৩৬, আ. মজিদ ২৩, মো. সুমন ৪২ ও মো. টোকেন মিয়া ওরফে মো. রোকেন মোল্যা ২৮।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২ জন, শেরেবাংলা নগর থানায় ২ জন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ২ জন রয়েছেন। তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ২৮ জুলাই ২০২৬: ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিল ...
ডেস্ক রিপার্ট: ২০২৬ সালের প্রথম ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে অন্তত ৮৬ জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। একই সময়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৩৬ জন শিশু।শিশুদের নিয়ে কাজ করা উন্নয়ন সংস ...
চট্টগ্রাম অফিস: খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির টহল দলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি অবৈধ অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ৫ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে এক যৌথ অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি ...
সব মন্তব্য
No Comments