ডেস্ক রিপোর্টঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ৬ আগষ্ট শনিবার এক বিবৃতিতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, পণ্যপরিবহন, কৃষিসেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে। তারা জ্বালানি খাতে অপচয়, লুটপাট, দূর্নীতি কঠোর হস্তে দমন করে, রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট-দূর্নীতি-ভোগ-বিলাশ অপচয় বন্ধ করে ডিজেল, কেরোসিন, গ্যাস, নিত্যপন্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।
কর্মসুচি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট বুধবার ঢাকাসহ সারাদেশে জেলা-উপজেলায় জাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
৮ আগষ্ট সোমবার জাতীয় যুব জোট একই দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments