উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শিকারপুরে নূরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে ইউপি সদস্য মোঃ বাচ্চু সরদার। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও পরিবার সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী ২নং ওয়ার্ডের মৃত অহেদ আলী সরদারের ছেলে মুদি দোকানদার আহম্মদ আলী সরদার ওই গ্রামের নূরানী মাদ্রাসায় প্রথম জামাতের ছাত্রী(১২)কে চকলেট ও পাওয়ারুটি দিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানের পাশ্ববর্তী ছাগল পালনের ঘরে নিয়ে একমাস ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে জোরপূর্বক ৬ বার ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে ওই ছাত্রীসহ ভূক্তিভোগী পরিবার। ঘটনার পর থেকে ধর্ষক পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী পরিবার আরো জানান বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য মোঃ বাচ্চু সরদারের কাছে বিচার দেন। এরপর ইউপি সদস্য ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন এবং ধর্ষক আহম্মদকে কিছু দিনের জন্য বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে বলেন। এদিকে শিশুর পরিবার লোকলজ্জা এবং ওই প্রভাবশালীদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ছাত্রীর বড় বোন জানান, তারা গরীব অসহায় হওয়ায় মামলা করতে সাহস পাচ্ছেনা। এমনকি মেম্বারের কাছে বিষয়টি জানালেও কোন বিচার পাইনি তারা। ছাত্রী জানান, ছাগলের ঘরে নিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেছে মুদি দোকানদার আহম্মদ । এছাড়াও বিষয়টি কাউকে জানালে ওই ছাত্রীকে হত্যার হুমকি দেয়। এরপূর্বে আহম্মদ একাধিক নারী কেলেঙ্কারির ঘটনায় রয়েছে বলে জানাল স্থানীয়রা। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, বিষয়টি আমাদেরকে কেউ অবহিত করেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments