স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থ পুনর্বহারের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে বলে রায় উল্লিখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবিয়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপিত এস এম ইমদদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ে বলা হয়, নির্বাচনকালীন নির্দলীয় তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুন:স্থাপিত হবে এবং রাষ্ট্রীয় নির্বাচন কমিশনকে সহায়তার জন্য নিরপেক্ষ প্রশাসন গঠনের কার্যকর থাকবে । আদালত মনে করে- নির্বাচনকে গ্রহণযোগ্য, অংশ গ্রহণমূলক ও বিশ্বাসযেগ্য রাখতে এ ব্যবস্থা পুনর্বহাল প্রয়োজন।
উপস্থিত আইনজীবীরা মন্তব্য করেছেন, এ রায়ের ফলে আগামী জাতীয় নির্বাচন থেকে নির্বাচনকালীন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আসছে।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments