স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার ৩১ মে বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। যে গাছ ফল দেয়, সেই গাছেই মানুষ ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে।” তিনি আরও বলেন, বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হবে।
সরকারপ্রধান জানান, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপির যে ইশতেহার ঘোষণা করা হয়েছিল, সরকার গঠনের পর সেই ইশতেহার বাস্তবায়নই মূল লক্ষ্য। “৫২ শতাংশ মানুষের রায় নিয়ে সরকার গঠন করেছি। সেই রায়ের মর্যাদা দিতে হবে। খাল খনন, শিক্ষা ও শিল্পের বিপ্লব ইশতেহারে ছিল। আমরা সেই কাজগুলোই করছি।”
তারেক রহমান বলেন, জিয়াউর রহমান যেভাবে কৃষি, শিল্প, শিক্ষাসহ প্রতিটি খাতকে এগিয়ে নিতে কাজ করেছিলেন, বর্তমান সরকারও সেই পথনির্দেশিকা অনুসরণ করে কাজ করছে। খাল খনন কর্মসূচি, বহুমুখী শিক্ষাব্যবস্থা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশে জিয়ার নেওয়া পদক্ষেপগুলোকে সামনে রেখেই নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments