সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টায় তানোর সদরের অর্কিড স্কুল এন্ড কলেজ সংলগ্ন ভবনের উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মফিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম ও নয়ন কুমার সহ অনেকে।
সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সার্বিক উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
সব মন্তব্য
No Comments