সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবুকে সকল পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের পরিপন্থি উপজেলা নির্বাচনের কর্মকান্ডে জড়িত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদীদল-বিএনপি ৮ নং ফুলকোচা ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মতলুব হোসেন বাবুকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এবিষয়ে অব্যহতি দেওয়া ফুলকোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি মতলুব হোসেন বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না আপনারা জানেন। আমাদের ফুলকোঁচা ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা নির্বাচনের কর্মকান্ডে জড়িত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে ৫ জুলাই সোমবার সকাল ৭টায় জনৈক দেলোয়ার বে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। ঘটনার পরদিন তৎক্ষনাৎ ...
সব মন্তব্য
No Comments