স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের ইয়ারবুক-২০২২ এর মোড়ক উন্মোচন ও ‘৫০তম লিভার রিসেকশন হেপাটোব্লাসমা উদ্যাপন’ করা হয়েছে। সোমবার সকালে (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকের শিশু সার্জারি বিভাগের শ্রেণি কক্ষে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ইয়ারবুক করা একটি বিভাগের জন্য বড় কাজ। বিগত দিনে আমরা কি করেছি তার একটি দলিল হলো এই ইয়ারবুক। আমরা কে কি করে তা অন্যরা জানেন না। ইয়ারবুকের মাধ্যমে একটি বিভাগে কি হয় তা জানা যায় ও অন্যদের জানানো যায়। এটি একটি সময় ঐতিহাসিক ও স্মৃতির রোমন্থনের স্মারক হবে। কারণ একটি সময় আমরা কেউ থাকব না। থাকবে এই ইয়ারবুক ।
অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, আমরা আগামী দিনে এই বিশ^বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই । আমাদের এই এগিয়ে চলার পথের প্রধান সঙ্গী হলেন আমাদের সামনে যেসব রেসিডেন্টরা বসে আছেন তারা । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টরাই হবে এ দেশের ভবিষ্যৎ। এই রেসিডেন্টরাই এক সময় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হবে, দেশসেরা শিক্ষক হবে। আমাদের রেসিডেন্টরাই সেরা একথা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এজন্য নিজেদের সম্মান রাখার জন্য নিয়ম মেনে সবাই কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, পরিচালক (হাসপতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কে.এম জাহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুশংকর কুমার মন্ডল।
এছাড়াও অনুষ্ঠানে শিশু সার্জারি বিভাগের অধ্যপক ডা. মোঃ রুহুল আমীন, অধ্যাপক ডা. তোসাদদ্দেক হোসেন সিদ্দিকী, কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, সহকারী অধ্যাপক ডা. কে.এম শায়ফুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষক, রেসিডেন্ট, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ১ হাজার ২৬৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ১৫০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্ ...
স্টাফ রিপোর্টার; মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার হিসেবে তৈরি করতে হবে। আর এ ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৮৮। এ সময় ৮০ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৮ জনের মধ্যে রোগটি নিশ্চিত করা হয়েছে।
...
সব মন্তব্য
No Comments