কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর মার্মান্তিকভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের বাজারে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মো.সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো.সোহরাফ হোসেন, শিক্ষক আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ সেম্পেম্বর (বুধবার) রাত ৯ টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারে একটি খাবার হোটেলে নাস্তা খাওয়া সময় সৎ চাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা ব্যবসায়ি মো.হালিম হাওলাদরের কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে তিনজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী তিনজন আসামী এখনো পলাতক রয়েছেন।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো.ফেরদৌস আলম সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িতদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজশাহী ব্যুরো: রাজশাহীতে ছাত্র-জনতার ওপর ৫ আগস্টের ভয়াবহ হামলার পর দেশজুড়ে যখন ন্যায়বিচারের দাবি উঠেছে,ঠিক সেই সময়েই সবচেয়ে বিতর্কিত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে—অভিযোগের কেন্দ্রে থাকা আ’লীগের দোসর সাবে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মিনিস্ট্রুয়াল হাইজিন কর্নার উদ্বোধন,ও জগন্নাথপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য পুষ্টি সেবার যন্ত্রপাতি বিতরণ ।& ...
মোঃ আহাছানুল মতিন নান্নু। (দিনাজপুর) বোচাগঞ্জ:
দিনাজপুরের বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ পিনাক চৌধুরী গতকাল ২৫ এপ্রিল ২০২৬, শনিবার স্থানীয় সরকার প্র ...
চট্টগ্রাম অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও দেশীয় দা উদ্ধার করেছে।
...
সব মন্তব্য
No Comments