আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গোয়া রাজ্যে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক মানুষ। শুক্রবার ( ২ মে ) দিবাগত রাতে রাজ্যের শিরগাঁয়ের মন্দিরে এঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম এডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে বার্ষিক শোভা যাত্রায় অংশ নেওয়ার জন্য অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয় অনেকে। এতে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকে অবস্থা আশংকাজনক ।
জরুরি পরিষেবা এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments