স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের অক্টোবর মাসে ২৩২৪ টি ফৌজদারী মামলা ও ৩৪৩ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৪০১৮ জনের মধ্যে ১৭৭০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
আইন কর্মকর্তা ( অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত অক্টোবর মাসে ২৯০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৫৫ টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৭ হাজার ৩০০ টাকা জরিমানা ও ১৪৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ২৩৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১৫৫ টি মামলা রুজু করে। তাদেরকে ২৯ হাজার ৮০০ টাকা জরিমানা ও ১০৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ৪৪৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৭৯ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ১৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় ও ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৭৩ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৯৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ৩৯৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৮৬ টি মামলা রুজু করে। তাদেরকে ২৪ হাজার ৬০০ টাকা জরিমানা ও ৩৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অন্যদিকে জানান, ডিএমপির মিরপুর বিভাগ ৯০২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৭৫ টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ৪০ হাজার ৬০০ টাকা জরিমানা ও ৩৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ৮৯১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৪১৫ টি মামলা রুজু করে। তাদেরকে ২ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা ও ৫৩৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ৩৮৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৬২ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৭৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় ও ১৮০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগে ৫৪৬ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ০৯ টি মামলা নিষ্পত্তি করে ও ৩১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। তেজগাঁও বিভাগে ৮৪৭ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪০ টি মামলা নিষ্পত্তি করে ও ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ওয়ারী বিভাগে ৩৪৩ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৬ টি মামলা নিষ্পত্তি করে ও ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। গুলশান বিভাগে ২২৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩৯ টি মামলা নিষ্পত্তি করে ও ৩৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মিরপুর বিভাগে ৭৪৮ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯৯ টি মামলা নিষ্পত্তি করে ও ১ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। রমনা বিভাগে ৬০৯ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ টি মামলা নিষ্পত্তি করে ও ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। লালবাগ বিভাগে ৫৩৪ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ২১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। উত্তরা বিভাগে ৭১০ টি মামলা করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬১ টি মামলা নিষ্পত্তি করে ও ৬৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।
পিরোজপুর অফিস: পিরোজপুরের কচা নদীতে দুটি পণ্যবাহী কার্গো জাহাজের সংঘর্ষে ফ্লাই অ্যাশবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজ ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জাহাজ কর ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ ও উন্নয়নকর্মীরা। তাদের মতে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ...
স্টাফ রিপোর্টার: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গ টেনে কড়া বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আদ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
সব মন্তব্য
No Comments